প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বি-পক্ষীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন। তার এই সফর চার দিন হতে পারে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬-২৯ অক্টোবর টোকিও সফর করবেন প্রধানমন্ত্রী।
টোকিও সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ, বাণিজ্য এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে প্রাধান্য পেতে পারে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
এগুলোর মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত একটি সমঝোতা প্রায় প্রস্তুত।