শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও এসআরবি-বিজিবি প্রধান

মোহাম্মদ খাইরুল আমিন • 20 নভেম্বর 2026, 10:52 দুপুর • 23 বার পঠিত
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও এসআরবি-বিজিবি প্রধান

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার মধ্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সরেজমিনে পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি গোপালগঞ্জে পৌঁছান।

তার সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।


সফরকালে তিন কর্মকর্তা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন।

এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।