কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 নভেম্বর 2026, 01:00 দুপুর
•
18 বার পঠিত
কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার বিকালে উপজেলার মিঠাছড়ি রেলক্রসিংয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা গেছেন। এ ছাড়া আহত চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রামু থানার ওসি এ কে ফজলুল হক বলেন, নিহত চারজনের মধ্যে দুইজন শিশু, একজন নারী এবং অন্যজন পুরুষ।