সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক

মোহাম্মদ খাইরুল আমিন • 23 নভেম্বর 2026, 10:46 দুপুর • 5 বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা।

সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “এনসিপির একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। দুপুর ১টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়ে চলে ১টা ৫৫ মিনিট পর্যন্ত।”

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব রুমন।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন—দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন।

এদিন দুপুর ১টা ৪ মিনিটে নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহকে কালো রঙের একটি গাড়িতে সচিবালয়ে আসেন। পরে আসেন আকরাম হুসাইন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বৈঠকে অংশ নেন।

দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারপ্রধানের সঙ্গে এ বৈঠক হচ্ছে।

যুক্তরাজ্য সফর শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার সন্ধ্যায় দেশে ফেরেন।