শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুদ্ধের কারণে আরও ভর্তুকি পাচ্ছে ইরানের জনগণ

মোহাম্মদ খাইরুল আমিন • 06 নভেম্বর 2026, 10:53 দুপুর • 5 বার পঠিত
যুদ্ধের কারণে আরও ভর্তুকি পাচ্ছে ইরানের জনগণ

যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ায় নাগরিকদের সহায়তায় নতুন করে ভর্তুকি দেওয়ার উদ্যোগ নিয়েছে ইরান সরকার। দেশটির নির্দিষ্ট কয়েকটি শ্রেণির পরিবারকে এ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক সহায়তা সংস্থাগুলোর কাছ থেকে সুবিধা পাওয়া পরিবার, সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষ অঙ্ক নির্দিষ্ট একটি সংখ্যার সঙ্গে মেলে-এমন পরিবারগুলো নতুন ভর্তুকির আওতায় আসবে।

যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপে পড়েছে।

এর মধ্যে গত আগস্টের শেষ দিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। আলোচনায় তেহরানকে ছাড় দিতে বাধ্য করাই ছিল এসব নিষেধাজ্ঞার লক্ষ্য।

ইরানি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ দেশটির অর্থনীতির ক্ষতি করেছে। তবে নিষেধাজ্ঞার কারণে আলোচনায় নিজেদের অবস্থান বা কৌশল পরিবর্তন করবে না বলে জানিয়েছেন তারা।