শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ২ যুবকের কাছে মিলল ৯ হাজার ইয়াবা

মোহাম্মদ খাইরুল আমিন • 09 অক্টোবর 2026, 11:16 দুপুর • 3 বার পঠিত
যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ২ যুবকের কাছে মিলল ৯ হাজার ইয়াবা

ঢাকার যাত্রাবাড়ীতে বাসে অভিযান চালিয়ে দুই যুবককে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি।

শুক্রবার ভোরে মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার সামনে অভিযান চালানোর কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার দুজন হলেন- চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।

ডিএনসি বলছে, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে ইয়াবার বড় চালান আসার খবর ছিল তাদের কাছে। সেই খবরে অভিযানে যান অধিদপ্তরের কর্মকর্তারা।

“টোল প্লাজায় শান্তি পরিবহন নামের বাসটি থামিয়ে দুই যাত্রীর শরীর তল্লাশি করে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

ওই দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।