নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
মোহাম্মদ খাইরুল আমিন
•
24 নভেম্বর 2026, 07:58 সকাল
•
9 বার পঠিত
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আজিবুর রহমান আজিজ
নিশ্চিত করেছেন।
দণ্ডিত ৫০ বছর বয়সী আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার আমির মোল্যার ছেলে।
সাজার পাশাপাশি তাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন বিচারক।