মিয়ানমারের ৬ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠাবে মালয়েশিয়া
আতাউল্লাহ পলাশ
•
24 নভেম্বর 2026, 04:56 সকাল
•
15 বার পঠিত
মিয়ানমারের ৬ হাজার ৫০০ জনেরও বেশি অভিবাসীকে নতুন করে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ ও ৭ ডিসেম্বর ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফিরিয়ে নিতে তিনটি নৌযান ব্যবহারের অনুমোদন দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে আকাশপথে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে যাতায়াতের খরচ বহন করবে মিয়ানমার সরকার।’
#আন্তর্জাতিক
#বাসস