বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রশ্ন-উত্তর

ঘুমানোর আগে কিছু আমল

আতাউল্লাহ পলাশ • 28 অক্টোবর 2026, 04:51 সকাল • 5 বার পঠিত
ঘুমানোর আগে কিছু আমল

প্রশ্নঃ আমি চাকরির জন্য আনেক রাত ঘুমাতে পারিনা, সারা রাত জেগে ডিউটি করতে হয় তাহলে আমি ঘুমানোর আগের আমল কখন আর কিভাবে করব?


উত্তর:

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আপনি যখনই ঘুমাতে যাবেন, তা রাতে হোক বা সকালে ডিউটি শেষে দিনের বেলা হোক—ঘুমানোর আগের সুন্নাত ও আমলগুলো তখনই পালন করবেন। 

নিম্নে কিছু আমলের বিষয় উল্লেখ করা হলো।

১. সম্ভব হলে ঘুমানোর আগে ওযূ করে নেবেন। তবে অতিরিক্ত ক্লান্তি বা কষ্টের কারণে ওযূ করতে না পারলে ওযূ ছাড়াও যিকর ও দো’আ পড়ে ঘুমানো যাবে। 

২. বিছানায় যাওয়ার পর কাপড়ের আঁচল বা তোয়ালে দিয়ে বিছানাটি তিনবার ঝেড়ে নেবেন। 

৩. শোয়ার সময় ডান কাতে কিবলামুখী হয়ে শোয়া সুন্নাত। 

৪. আয়াতুল কুরসী পাঠ করা।

৫. সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে দুই হাতের তালুতে ফুঁ দিয়ে যতটুকু সম্ভব পুরো শরীরে মাসেহ করা (এভাবে ৩ বার করা)।

৬. সম্ভব হলে সূরা বাক্বারার শেষ দুই আয়াত (আমানার রাসূলু...) পাঠ করা। 

৭. ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়া (এটি শারীরিক ক্লান্তি দূর করতে ভূমিকা রাখে)।

৬. এই দো’আটি পড়ে ঘুমিয়ে পড়া: اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

সারা রাত জেগে ডিউটি করার সময়েও কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি ইস্তেগফার, দরূদ শরীফ ও আল্লাহর যিকর পাঠ করলে পুরো রাতের ডিউটির সময়টাও ইবাদত হিসেবে গণ্য হবে।

صحيح البخاري (1/ 58)

عن البراء بن عازب، قال: قال النبي صلى الله عليه وسلم: " إذا أتيت مضجعك، فتوضأ وضوءك للصلاة، ثم اضطجع على شقك الأيمن

صحيح البخاري (8/ 71)

عن حذيفة، قال: كان النبي صلى الله عليه وسلم إذا أراد أن ينام قال: «باسمك اللهم أموت وأحيا»

سنن أبي داود ت الأرنؤوط (7/ 391)

عن أبي هريرة، قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: "إذا أوى أحدكم إلى فراشه فلينفض فراشه بداخلة إزاره، فإنه لا يدري ما خلفه عليه، ثم ليضطجع على شقه الأيمن




والله اعلم بالصواب


#ইবাদত #মুসলিম বাংলা #আপনি যা জানতে চেয়েছেন #আপনার জিজ্ঞাসা