সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রশ্ন-উত্তর

কুরআনের আয়াতের অংশ ছেড়ে দেয়ায় কি নামায হয়ে যাবে?

ড. মো: সাইফুল ইসলাম • 26 অক্টোবর 2026, 02:40 রাত • 3 বার পঠিত
কুরআনের আয়াতের অংশ ছেড়ে দেয়ায় কি নামায হয়ে যাবে?

প্রশ্ন: একবার আমি বাংলাদেশের বড় এক মসজিদে জুমার নামায পড়ি। প্রথম রাকাতে ইমাম সাহেব সূরা বাকারার শেষ পৃষ্ঠা থেকে পড়েন। সেখানে—

كُلٌّ آمَنَ بِاللهِ وَمَلَائِكَتِهِ...وَرُسُلِهِ

-এর মধ্যে وَكُتُبِهِ শব্দটা তিনি ছেড়ে দেন। পরবর্তীতে আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, নামায হয়ে যাবে।

আদবের সাথে জানার বিষয় হল, সত্যিই কি নামায হয়ে যাবে?

উত্তর: হাঁ, ওই নামায আদায় হয়ে গিয়েছে। আয়াত থেকে وَكُتُبِهِ শব্দটি ছুটে যাওয়ার কারণে নামায নষ্ট হয়নি।

—আলমুলতাকাত ফিল ফাতাওয়া, পৃ. ৬৬; আলহাবিল কুদসী ১/২১৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১১২; হালবাতুল মুজাল্লী ২/৫০৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৯

#মাসিক আলকাউসার #আপনি যা জানতে চেয়েছেন #আপনার জিজ্ঞাসা