প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিন সরকারি ছুটি
মোহাম্মদ খাইরুল আমিন
•
05 নভেম্বর 2026, 08:16 সকাল
•
4 বার পঠিত
আগামী ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ছুটির প্রজ্ঞাপনে দেখা যায়, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি।
আর ঈদুল ফিতরে ৫ দিন (ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন) এবং ঈদুল আজহায় ৬ দিন (ঈদের আগে দুই দিন ও পরে তিন দিন) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।