বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
পর্যটন

কুনমিংয়ে এক টুকরো বাংলাদেশ: ঢাকা বিক্রমপুর হোটেল

ড. মো: সাইফুল ইসলাম • 17 নভেম্বর 2026, 10:16 রাত • 57 বার পঠিত
কুনমিংয়ে এক টুকরো বাংলাদেশ: ঢাকা বিক্রমপুর হোটেল

চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এখন বাংলাদেশি যাত্রীদের কাছে বেশ পরিচিত নাম। ঢাকা থেকে সরাসরি ফ্লাইট থাকায় চীনের গুয়াংজু, শেনজেন, ইউসহ বিভিন্ন শহরে যাওয়া অনেক যাত্রী কুনমিংয়ে ট্রানজিট করেন। কিন্তু দীর্ঘ যাত্রাবিরতিতে অচেনা শহরে ভাষার সমস্যা আর হালাল খাবারের অভাবে অনেকেই বিপাকে পড়েন। এই যাত্রীদের কাছে ভরসার ঠিকানা হয়ে উঠেছে বাংলাদেশিদের পরিচালিত ঢাকা বিক্রমপুর হোটেল, যা "চায়না বাংলা বিক্রমপুর হোটেল" নামেও পরিচিত।

বাংলায় কথা, বাঙালি আতিথেয়তা

কুনমিংয়ের গুয়ানদু জেলার দাবানছিয়াও শিল্পাঞ্চলে অবস্থিত হোটেলটি পরিচালনা করেন মো. রাকিব খান (শরীফ)। এখানে অতিথিরা বাংলায় কথা বলে সব সেবা নিতে পারেন, যা চীনা ভাষা না জানা যাত্রীদের জন্য বড় স্বস্তি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিমানবন্দর থেকে অতিথিদের নিয়ে আসা ও ফ্লাইটের আগে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। ফেসবুক পেজে প্রতিষ্ঠানটি নিজেদের পরিচয় দিয়েছে "চায়নার কুনমিং-এ বাংলাদেশিদের জন্য বিশ্বস্ত আবাসন" হিসেবে।

ঘরের স্বাদের হালাল খাবার

হোটেলটির সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশি ও ভারতীয় হালাল খাবার। সাদা ভাত, ডাল, মাছ ভাজা, বেগুন ভাজা, মাংসের তরকারি, ভর্তা আর সালাদ, ঠিক যেন দেশের খাবার টেবিল। কুনমিংয়ে অবস্থানরত বাংলাদেশিরা ফোনে অর্ডার দিলে বাসায় খাবার পৌঁছে দেওয়ার সুবিধাও রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

থাকা, ঘোরা আর ব্যবসা, সবই এক জায়গায়

হোটেলে অ্যাটাচড বাথরুমসহ সিঙ্গেল ও ডাবল বেডের কক্ষ রয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি কুনমিংয়ে প্যাকেজ ট্যুর, ভাড়ায় গাড়ি এবং চীনের অন্যান্য শহরে হোটেল বুকিংয়ের সেবা দেয়। চীন থেকে পণ্য আমদানিতে আগ্রহী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য আমদানি-রপ্তানি, এয়ার কার্গো, ট্রেডিং ও এলসি সংক্রান্ত সহায়তাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

অতিথির অভিজ্ঞতা

সম্প্রতি চীন সফরের সময় কুনমিংয়ে ট্রানজিটে ঢাকা বিক্রমপুর হোটেলে অবস্থান করেন ওএনপি২৪-এর প্রকাশক ও সিইও ড. মো. সাইফুল ইসলাম। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "তাদের আন্তরিকতা আর খাবারের মান নিয়ে আমি খুবই খুশি। দেশ থেকে এত দূরে বাংলায় কথা বলে সেবা পাওয়া আর ঘরের মতো হালাল খাবার খাওয়ার সুযোগটা ট্রানজিট যাত্রীদের জন্য বড় স্বস্তি।"

হোটেলের কক্ষ প্রসঙ্গে তিনি বলেন, "মান হয়তো খুব উঁচুমানের নয়, তবে এক রাত বা অল্প সময়ের বিরতির জন্য এটা যথেষ্ট রিজনেবল মনে হয়েছে।"

যোগাযোগ

  • মো. রাকিব খান (শরীফ): +86 137 5940 4394
  • +86 135 2922 4110
  • সাদ্দাম: +86 135 7711 7428
  • বাংলাদেশ থেকে ইমো/হোয়াটসঅ্যাপ: +880 1726 666051
  • ইমেইল: khan.rakib81@yahoo.com
  • ফেসবুক পেজ: Dhaka Bikrompur China Bangla Hotel in Kunming
  • ঠিকানা: Sanjiaxincun No. 95, Industrial Park, Daban Qiao, Kunming, China (中国云南昆明市官渡区大板桥工业园区三甲新村95号)






#অনলাইন নিউজ পোর্টাল ২৪ #ভ্রমণ #সফরনামা #পর্যটন #মতামত