রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার

আতাউল্লাহ পলাশ • 08 নভেম্বর 2026, 12:05 দুপুর • 7 বার পঠিত
কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে মানুষের লাশ উদ্ধার

রোমানিয়ার উপকূলে দুই সপ্তাহ আগে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি জাহাজে মানুষের লাশ পাওয়া গেছে। মেরামতের জন্য জাহাজটি বুলগেরিয়ায় নেওয়া হয়েছিল। 

দেশটির কৌঁসুলিরা শনিবার এ তথ্য জানিয়েছেন।

বুলগেরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভারনার সরকারি কৌঁসুলি কার্যালয় এক বিবৃতিতে জানায়, জাহাজের ধ্বংসাবশেষ সরানোর সময় লাশগুলো পাওয়া যায়।

সোফিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

কৌঁসুলিরা জাহাজটির নাম উল্লেখ করেননি। তবে জানিয়েছেন, এটি সান মারিনোর পতাকাবাহী ছিল। এই তথ্যের সঙ্গে ‘ওয়াইন ট্রেডার’ নামের একটি রাসায়নিকবাহী ট্যাংকারের মিল রয়েছে। গত ১৫ অক্টোবর দানিউব নদীর মোহনায় সুলিনার প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জাহাজটিতে ড্রোন হামলা হয়েছিল।

বুলগেরিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানান, লাশগুলোর অবস্থা এতটাই খারাপ যে সঠিকভাবে মৃতদেহের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে তার ধারণা, মৃতের সংখ্যা সম্ভবত ছয়।

হামলার পর জাহাজটির ১২ জন ক্রুর মধ্যে সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল। 

বাকি পাঁচজনকে উদ্ধার করা হয়।

অক্টোবরের শুরু থেকে রোমানিয়া ও বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে অন্তত নয়টি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় ৩৪ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।


#আন্তর্জাতিক #বাসস