ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিখোঁজ ৩৯, আহত ৪
আতাউল্লাহ পলাশ
•
22 নভেম্বর 2026, 05:59 সকাল
•
16 বার পঠিত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আজ রোববার স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার কর্মকর্তা রিজকি দিউয়ান্তো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।’ এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানান তিনি।
#আন্তর্জাতিক
#বাসস