বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান

মোহাম্মদ খাইরুল আমিন • 12 নভেম্বর 2026, 07:00 সকাল • 11 বার পঠিত
হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ভাহিদি বলেছেন, হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত থাকবে।

মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি শ্রদ্ধা জানান।

বার্তাটি প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম।আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে আহমাদ ভাহিদি বলেন, আজও একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের অভ্যন্তরে এবং মাটির গভীরে দেশের শক্তি গড়ে তুলছেন।

তিনি আরও বলেন, শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মোগাদ্দামের পথ হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এই পথচলা অব্যাহত থাকবে।

এ ছাড়া আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদে ও মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান ওয়াহিদি। একইসঙ্গে ইরানের সামরিক সক্ষমতা আরও জোরদার করতে সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।