মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এবার দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

মোহাম্মদ খাইরুল আমিন • 29 সেপ্টেম্বর 2026, 01:03 দুপুর • 6 বার পঠিত
এবার দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় দুই দিনের সরকারি ছুটি নির্ধারিত আছে। পূজার ছুটির পর একদিন অফিস খোলা, এরপর আবার দুই দিন সাপ্তাহিক ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝের কর্মদিবস ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করবে সরকার। দিনটিতে ছুটি ঘোষণা করলে দুর্গাপূজা উপলক্ষে এবছর টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

তবে পরের সপ্তাহের শনিবার অফিস করতে হবে সরকারি কর্মচারী-কর্মকর্তাদের।চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) এবং ২১ অক্টোবর (বুধবার) ছুটি থাকবে।

এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা। পরের দুই দিন শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি।

 সূত্র জানায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২২ অক্টোবর ছুটির প্রস্তাব করেছে। ২২ অক্টোবরকে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার জন্য সারসংক্ষেপ কেবিনেটে পাঠানো হবে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হবে। সেখানে ওই একদিনের ছুটি অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি করা হবে।