দুটি টাইলসের মধ্যে নকশার কারণে মানুষের মাথার আকৃতি-বিশেষ, নামায কি সহীহ হবে?
ড. মো: সাইফুল ইসলাম
•
03 অক্টোবর 2026, 04:43 দুপুর
•
7 বার পঠিত
প্রশ্ন: আমাদের মসজিদের দুটি টাইলসের মধ্যে নকশার কারণে মানুষের মাথার আকৃতি-বিশেষ মনে হচ্ছে। দূর থেকে আরও ভালো দেখা যাচ্ছে। কিন্তু এটা সরাসরি মানুষের মাথার আকৃতি নয়। টাইলসের ডিজাইনের কারণে এ রকম মনে হচ্ছে।
এখন আমাদের করণীয় কী? আমাদের নামায কি সহীহ হবে?
উত্তর: প্রশ্নের বর্ণনা অনুযায়ী টাইলসের উক্ত নকশা বা ডিজাইনটি মূলত মাথার কোনো আকৃতিই নয়। এটি শরীয়ত নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত নয়। তাই তাতে নামায পড়তে কোনো অসুবিধা নেই। এটি সাধারণত দৃষ্টিভ্রমের কারণে হয়ে থাকে। তাই এ নিয়ে সংশয় করা ঠিক নয়।
* >فتاوى قاضيخان< ১/১১৯ : ويكره أن يصلي وبين يديه أو فوق رأسه الصورة كبيرة تبدو للناظر من غير تكلف، فإن كانت صغيرة أو ممحوة الرأس لا بأس به.
—ফাতহুল কাদীর ১/৩৬৩; আননাহরুল ফায়েক ১/২৮৪; আদ্দুররুল মুখতার ১/৬৪৮
#মাসিক আলকাউসার
#আপনি যা জানতে চেয়েছেন
#আপনার জিজ্ঞাসা
#প্রশ্ন-উত্তর