বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় অভিযান: আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 30 সেপ্টেম্বর 2026, 08:09 সকাল • 3 বার পঠিত
ঢাকায় অভিযান: আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের অভিযানে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৪০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার আকতার হোসেন এক বার্তায় এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।