বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বহু বছর পর নানাবাড়ি আসলাম: প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 01 অক্টোবর 2026, 11:21 দুপুর • 5 বার পঠিত
বহু বছর পর নানাবাড়ি আসলাম: প্রধানমন্ত্রী

বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নানা বাড়ির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আজ বহু বছর পর নানাবাড়ি আসলাম।

খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম।

দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানাবাড়ির জন্য কাজ করতে হবে।বক্তব্যের আগে প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষকে বন্যার হাত থেকে বাঁচাতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প এবং নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন।

উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করে তারেক রহমান বলেন, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই নদীটি খনন করব। এখন আমরা সেটি বাস্তবায়ন করতে এসেছি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অরাজকতা তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। আপনারা দেখেছেন ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল। ফেব্রুয়ারির নির্বাচনে তারা কিছু আসনে নির্বাচনে জিতে নানা ধরনের কর্মকাণ্ড করছে। সময় এসেছে সচেতন হওয়ার। তারা আমাদের নসিহত করে। আমরা বলব, দয়া করে নিজের দিকে তাকান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ফেনী আসেন তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বাসে পরশুরামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় আসেন তিনি।