রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

বাজারে চাহিদা নেই এমন বিভাগ না খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

মোহাম্মদ খাইরুল আমিন • 22 নভেম্বর 2026, 09:33 সকাল • 20 বার পঠিত
বাজারে চাহিদা নেই এমন বিভাগ না খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

যে-সব বিভাগের বাজারে কোনো দরকার নেই, সেসব বিভাগ না খোলার আহ্বান করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেটের অভাব নেই। কিন্তু কীভাবে নেবেন, কীভাবে কাজ করবেন, আপনারা আইডেন্টিফাই করেন।

আমি শুধু এইটুকুই বলবো, বেকারত্বের কারখানা বানানো যাবে না। আর এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যেই ডিপার্টমেন্টের প্রয়োজন নেই।

আগে যেগুলো খোলা হয়েছে শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিক্সের জন্য খোলা হয়েছে, এখন কিন্তু বেরিয়ে আসছে।বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এমন কোনো ডিপার্টমেন্টের পারমিশন দিবেন না, যেটা আমাদের এই বর্তমান বাজারে দরকার নেই।

এই ধরনের ডিপার্টমেন্ট একটু বন্ধ রাখুন। আর যে সমস্ত জায়গাগুলোতে আপনার জনবল কাঠামো দরকার, স্পেশালি আমি আমাদের সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, টারশিয়ারি, প্রাইমারি, সবজায়গায় শিক্ষক সংকট। প্রাথমিক স্কুলে গিয়ে দেখবেন টিচার নাই, হাই স্কুলে গিয়ে দেখবেন টিচার নাই, কলেজগুলোতে টিচার নাই, ইউনিভার্সিটিতেও টিচার নাই। এখন আমরা পিএসসি-র উপরে নির্ভরশীল। পিএসসি আমাদেরকে বললেও দিতে পারে না, চেয়ারে বসে পিএসসির সাথে কথা বলেছি, আজ পর্যন্ত পারেনি।