যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর করোনা শনাক্ত
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 জানুয়ারী 2022, 10:36 দুপুর
•
277 বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গেছে। দেশটিতে দক্ষিণ আফ্রিকায় উদ্ভুত করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, তার মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আগামী পাঁচ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।
লয়েড অস্টিন জানিয়েছেন, তিনি করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন এবং বুস্টার ডোজও নিয়েছেন। তিনি অন্যদেরকেও বুস্টার ডোজ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, গত ২১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে যান তিনি। এর আগে করোনা টেস্টে তার নেগেটিভ রিপোর্ট আসে।