বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রশ্ন-উত্তর

ওয়াসার পানির বিল যদি না দেওয়া হয়, তাহলে কি কোনো গোনাহ হবে?

ড. মো: সাইফুল ইসলাম • 22 সেপ্টেম্বর 2026, 04:36 দুপুর • 15 বার পঠিত
ওয়াসার পানির বিল যদি না দেওয়া হয়, তাহলে কি কোনো গোনাহ হবে?

প্রশ্ন: ওয়াসার পানি (সরকারি পানি) আমরা ব্যবহার করি। এই পানির বিল যদি না দেওয়া হয়, তাহলে কি কোনো গোনাহ হবে। আমাদের বাসায় যে লোক বিলের কাগজ দিতে আসে আমরা তাকে কিছু টাকা দিয়ে বিলটা কমিয়ে দিতে বলি। সে ১০০০ টাকার বিল ২০০ টাকা করে দেয়। এটা আসলে একটা ঘুষ দেওয়ার মতো। এটা কি জায়েয হবে? বিদ্যুৎ বিলসহ এগুলো না দিলে কি কোনো গোনাহ হয়?

উত্তর: বিদ্যুৎ, গ্যাস, ওয়াসার পানি রাষ্ট্রীয় সম্পদ। এসকল রাষ্ট্রীয় সম্পদ যথাযথ কর্তৃপক্ষের বৈধ অনুমোদন নিয়ে যেমন ব্যবহার করা জরুরি। তেমনি ব্যবহারের পর এর নির্ধারিত পূর্ণ বিল পরিশোধ করাও জরুরি। এসব সুবিধা গ্রহণের পর যে বিল গ্রাহকের ওপর আরোপিত হয়, তা না দেওয়া বা কিছু দেওয়া আর কিছু না দেওয়া, অন্যের সম্পদ আত্মসাতের শামিল। এটি কবীরা গোনাহ। এটি কারও ব্যক্তিগত সম্পদ আত্মসাতের মতোই ভয়াবহ।

আর এ কাজ করতে গিয়ে ঘুষ প্রদান করা আরেকটি স্বতন্ত্র কবীরা গোনাহ। তাই অতীতে এমন কিছু করে থাকলে সংশ্লিষ্ট বিভাগে পাওনা বিল পরিশোধ করে দিতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে তওবা-ইস্তেগফার করতে হবে।

—সহীহ বুখারী, হাদীস ৩১১৮; কিতাবুল আমওয়াল, আবু উবায়েদ, বর্ণনা ৬৬৫; ফাতহুল বারী ৬/২৫৩; আদ্দুররুল মুখতার ৪/২৮৩

#মাসিক আলকাউসার #প্রশ্ন-উত্তর