শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভোলার লালমোহনে বজ্রপাতে জেলের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 19 জুন 2024, 12:50 দুপুর 256 বার পঠিত
ভোলার লালমোহনে বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ বজ্রপাতে লোকমান হোসেন (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বদরপুর ইউনিয়নের নবীর চর এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লোকমান একই ইউনিয়নের চরপাতা গ্রামের আব্দুল ওয়াহাব ব্যাপারীর ছেলে।

লালমোহন থানা পুলিশের এসআই মোঃ আবুল কাশেম  জানান, ভোরে জেলে লোকমান বাড়ি থেকে বের হয়ে নবীর চর এলাকায় যায়। এ সময় তিনি নদী থেকে জাল তুলছিলেন। হঠাৎ আকস্মিক  বজ্রপাতে ঘটনাস্থলেই লোকমানের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।