টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
11 জুন 2021, 04:31 দুপুর
•
929 বার পঠিত
টঙ্গীর মিলগেইট অলিম্পিয়া টেক্সটাইল মিলস এলাকায় বৃহস্পতিবার রাতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে চারটি গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। পরবর্তীতে উত্তরার ৩টি ও ঢাকা জোন-৩ এর ১টিসহ ৭টি ইউনিটের কর্মীরা প্রায় ৭ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল শুক্রবার ভোর ৪টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।