সিরিয়ার প্রধান সমুদ্রবন্দরে ইসরায়েলের হামলা
ইসরায়েল সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর এলাকার ওপর হামলা চালিয়েছে। তবে হামলা প্রতিহত করতে সিরিয়ার সাময়িক বাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়।
সিরিয়ার রাষ্ট্রয়ি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরায়েলের করেয়কটি জঙ্গিবিমান থেকে লাতাকিয়া সমুদ্রবন্দর লক্ষ্য করে ক্ষেপণান্ত্র ছোড়া হয়। গত রাত ১ টা ২৩ মিনিটের সময় এই হামলা হয়। লাতাকিয়া সমুদ্র বন্দর ভূমধ্যসাগরে অবস্থিত।
জানা গেছে, ইসরায়েলি বিমান হামলার কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে বন্দরের বাণিজ্যিক এলাকার বেশ কিছূ কন্টেইনার ও গাড়িতে আগুন ধরে যায়। খবর অনুসারে, লাতাকিয়া শহর থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সিরিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনীর শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করেছে।
লাতাকিয়া হচ্ছে সিরিয়ার পঞ্চম বৃহত্তম শহর তবে লাতাকিয়া সমুদ্রবন্দর দেশের সবচেয়ে বড় ও জীবনরক্ষাকারী বন্দর।