সিলেটে আরো ৪ দিন তীব্র খরতাপের আশঙ্কা
অনলাইন নিউজ পোর্টাল
•
27 এপ্রিল 2021, 10:06 দুপুর
•
246 বার পঠিত
বৈশাখের তীব্র খরতাপে পুড়ছে সিলেট। গত ক’দিনে তাপমাত্রা কেবল বেড়েই চলেছে! ঘরে-বাইরে অস্বস্তি। এর মাঝে চলছে রমজান মাস। তীব্র খরতাপে হাঁসফাঁস করছেন নগরবাসী। তাঁতানো রোদ্দুর আর হাওয়ারুদ্ধ প্রকৃতিতে নেতিয়ে পড়ছে গাছ-গুল্ম-লতা। তেষ্ঠায় শুকিয়ে যাচ্ছে বুক। শিশু ও বৃদ্ধরা কাবু হয়ে পড়ছেন।
এদিকে গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। গরমের দাপটে কার্যত নাকানি-চোবানি অবস্থা। এতসবের মাঝেও নগবাসীকে ভালো কোনো সংবাদ দিতে পারছেনা আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের কর্তারা বলছেন সিলেটে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা অব্যাহত থাকবে আরো ৪ দিন। সেইসাথে থাকবে গরমের দাপটও!