সেভেন স্টার গ্রুপের ৬ শীর্ষ সন্ত্রাসী আটক
অনলাইন নিউজ পোর্টাল
•
16 জানুয়ারী 2021, 11:00 দুপুর
•
91 বার পঠিত
রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সেভেন স্টার গ্রুপের সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া কর্মকর্তা এডিসি ইফতেখাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিবির মিডিয়া সেন্টারে দুপুর ১২টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।