সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 নভেম্বর 2026, 08:07 সকাল
•
16 বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
আইনজীবী কামরুন নাহারের করা রিট আবেদনের উপর এদিন প্রাথমিক শুনানি হয়, তারপর আদালত এ আদেশ দেন।