ঋতুস্রাব চলাকালেও আযানের জবাব দেওয়া জায়েয আছে কি?
ড. মো: সাইফুল ইসলাম
•
12 অক্টোবর 2026, 05:49 সকাল
•
2 বার পঠিত
প্রশ্ন: আমি সর্বদাই গুরুত্বের সাথে আযানের জবাব দিয়ে থাকি। মাসিক চলাকালীনও এই আমল চালু রাখি। কিন্তু আমার স্বামী আমাকে এ সময় আযানের জবাব দিতে নিষেধ করেন। তাই আমি জানতে চাচ্ছি, মাসিক অবস্থায় আযানের জবাব দেওয়ার বিধান কী? এটি কি তখন নিষেধ?
উত্তর: ঋতুস্রাব চলাকালেও আযানের জবাব দেওয়া জায়েয আছে। এতে অসুবিধা নেই। তখন আযানের জবাব দেওয়াকে নিষেধ মনে করা ভুল ধারণা। মাসিক চলাকালীন কুরআন তিলাওয়াত নিষেধ। কিন্তু দুআ, যিকির-আযকার নিষেধ নয়।
* >الفتاوى الهندية< ১/৩৮: ويجوز للجنب والحائض الدعوات وجواب الأذان ونحو ذلك.
—মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৩০২; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮; আলগায়া, সারূজী ২/২৫৭; উমদাতুল কারী ৫/১১৭; ফাতাওয়া নাবুলসী ১/৪১০; আদ্দুররুল মুখতার ১/২৯৩
#আপনি যা জানতে চেয়েছেন
#আপনার জিজ্ঞাসা