রাশিয়ার সাইবেরিয়ায় কয়লার খনিতে আগুন
অনলাইন নিউজ পোর্টাল
•
25 নভেম্বর 2021, 07:05 বিকাল
•
285 বার পঠিত
রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের একটি কয়লার খনিতে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কেমেরোভা অঞ্চলের লিজতিজনায়া কয়লা খনিতে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর এখন পযর্ন্ত দুই শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
রাশিয়ার জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বেলোভো শহরের কাছে লিস্টভ্যাজনয়া কয়লা খনিতে অগ্নিকাণ্ডের পর ৪৮ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। খনি থেকে ২৮৫ জনের মধ্যে ২৩৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে ৪৫ জন আহত ছিলেন।
মন্ত্রণালয়ের স্থানীয় শাখার প্রধান বলেন, নিখোঁজ খনি শ্রমিকদের অবস্থান এখনো জানা সম্ভব হয়নি।
এর আগে এক বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বহু সংখ্যক শ্রমিক ধোঁয়ার বিষক্রিয়ায় ভুগছেন।