শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর বনানীতে চীনা নাগরিক গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টাল 13 জুন 2021, 11:22 দুপুর 848 বার পঠিত
রাজধানীর বনানীতে চীনা নাগরিক গ্রেপ্তার

 

রাজধানীতে চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি লাইকির বাংলাদেশ শাখার শীর্ষস্থানীয় কর্মকর্তা বলে জানা গেছে। এ ছাড়া অনলাইন প্লাটফর্ম বিগো লাইভ ও লাইকির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া এবং পাচারের অভিযোগে একটি চক্রের কয়েক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডির মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, এ চক্রের বিষয়ে বিস্তারিত জানাতে আজ রবিবার সংবাদ সম্মেলন করা হবে। তথ্যমতে, লাইকি ও বিগো লাইভ দুটিই বিগো টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানের। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীর ওপর চালানো নির্মম যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয় তোলপাড়। টিকটকে মডেল হিসেবে উপস্থাপনের


প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ঢাকা থেকে বেঙ্গালুরুতে কার্যত পাচার করা হয়েছিল। এ মারাত্মক সমালোচনা শুরু হয় লাইকি, টিকটক, বিগোর মতো অনলাইন প্লাটফর্মগুলো নিয়ে; বিতর্কিত এসব অ্যাপ বন্ধের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট মহল। এর পরই শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।