শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজবাড়ীতে তিন বাহনের সংঘর্ষে নিহত ৬

মোহাম্মদ খাইরুল আমিন 01 জুন 2022, 11:15 দুপুর 206 বার পঠিত
রাজবাড়ীতে তিন বাহনের সংঘর্ষে নিহত ৬

রাজবাড়ীতে ট্রাক, প্রাইভেট কার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে কালুখালীর চাঁদপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও দুজন শিশু। দুর্ঘটনাস্থলে তিনজন মারা যান। বাকিদের হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিন থেকে চারজন। তাদের চিকিৎসার জন্য কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে  নেওয়া হয়েছে। 

প্রাইভেট কারের একজন যাত্রীর কাছ থেকে জানা যায়, তারা কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিলেন। তাদের কার ছিল ইজিবাইকের পেছনে। উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাদের গাড়িও ট্রাকের নিচে কিছুটা ঢুকে পড়ে। 

কালুখালী থানা সূত্রে জানা গেছে, ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু এর ড্রাইভার ও হেল্পার পালিয়ে গেছেন।