শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পুলিশ হেফাজতে সু চির দলের আরও এক নেতার মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 10 মার্চ 2021, 12:04 দুপুর 201 বার পঠিত
পুলিশ হেফাজতে সু চির দলের আরও এক নেতার মৃত্যু

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) আরও এক নেতা পুলিশি হেফাজতে মারা গেছেন। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা।

 

জানা যায়, পুলিশি হেফাজতে মারা যাওয়া এনএলডির ওই নেতার নাম জাউ মিয়াত লিন। বিক্ষোভের সময় ইয়াঙ্গুন থেকে গত সোমবার তাকে আটক করা হয়েছিলো। আটকের পরদিনই অর্থাৎ মঙ্গলবার পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার।

এদিকে হেফাজতে থাকার সময় পুলিশের নির্যাতনের কারণেই জাউ মিয়াত লিনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ এই ঘটনাসহ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত এনএলডির দুই নেতা কারা হেফাজতে মারা গেলেন। এছাড়া গত এক মাসের বেশি সময়ে ৬০ জনেরও বেশি অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

 

জাতিসংঘের হিসাব অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সামরিক জান্তা সরকারের হাতে এখন পর্যন্ত ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। এরপরও বিক্ষোভকারীরা প্রতিদিনেই রাস্তায় নামছেন। গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তিসহ গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছেন।