শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান

অনলাইন নিউজ পোর্টাল 08 এপ্রিল 2021, 08:53 রাত 221 বার পঠিত
পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে বৃহস্পতিবার পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে এই সফরে এলেন তিনি। ভারতের সেনাপ্রধানের সঙ্গে তার স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

ভারতের সেনাপ্রধান জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে তার অভিজ্ঞতা বিনিময় করবেন। তিনি যৌথ সামরিক অনুশীলন- শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

ভারতের সেনাপ্রধানের এই সফর দু'দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।