পাকিস্তানকেই অগ্রাধিকার দেবে তালেবান
কাবুলে একটি দায়িত্বশীল সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। এ জন্য বিশ্বের সব দেশের কাছে তারা সহযোগিতার অনুরোধ জানিয়েছে তারা। কিন্তু নতুন সরকার যে পাকিস্তান-পন্থী হবে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শুরু করে সর্ব ক্ষেত্রে ইসলামাবাদকে অগ্রাধিকার দেবে— সে বিষয়ে কোনও লুকোছাপা করছে না তালেবান।
বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের অনেকগুলো সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকার তালেবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, ‘পাকিস্তান আমাদের আর এক বাড়ি। পাকিস্তান তালেবানের জন্ম দিয়েছে। তাদের বিষয়টা সব সময়েই আলাদা। পাকিস্তানের সঙ্গে ইসলামি আমিরাতের সময়েই বিশেষ সম্পর্ক থাকবে। আফগানিস্তানের মাটিতে আমরা পাকিস্তান-বিরোধী কোনও তৎপরতা চালাতে দেব না।’ তিনি বলেন, ‘২০ বছর যুদ্ধ করে ধ্বংসের মুখে চলে গিয়েেছ আমাদের দেশ। এখন শান্তি প্রয়োজন আফগানিস্তানের। বিধ্বস্ত দেশকে সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে আমরা ভারত-সহ সব দেশের সাহায্য চাই।’ পাকিস্তানের স্বার্থ-বিরোধী একটি কাজও তালেবান যে করবে না, সে কথা ঘোষণা করেন জবিউল্লা।