নিউজিল্যান্ডে মসজিদে হামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ
অনলাইন নিউজ পোর্টাল
•
08 ডিসেম্বর 2020, 05:40 বিকাল
•
217 বার পঠিত
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলা নিয়ে দীর্ঘ রিপোর্ট পেশ করল দেশটির রয়্যাল কমিশন। এই প্রতিবেদনে রয়্যাল কমিশন জানিয়েছে, সন্ত্রাসবাদ বন্ধের জন্য আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনগত পরিবর্তন আনা প্রয়োজন।
২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ব্রেন্টন ট্যারেন্ট নামে এক ব্যক্তির সন্ত্রাসী হামলায় ৫১ জন মুসলিম নিহত হন। এর দায়ে ব্রেন্টন ট্যারেন্টকে নামের ওই সন্ত্রাসীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
২০২০ সালের শুরুর দিকে রয়্যাল কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু তা প্রকাশ পেতে বেশ কিছুদিন সময় লেগে গিয়েছে। ৮০০ পাতার রিপোর্টে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।