ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
08 ফেব্রুয়ারি 2021, 11:00 দুপুর
•
116 বার পঠিত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বেপরোয়া ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার মধুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম ওসমান গণি (৪৫)। তিনি ধোবাউড়া উপজেলার সাধুয়ারকান্দা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, রাতে ময়মনসিংহ থেকে কাজ শেষে ওসমান গণি ধোবাউড়ায় ফিরছিলেন। পথে তারাকান্দা-ফুলপুর সড়কের মধুপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।