মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের
আতাউল্লাহ পলাশ
•
24 অক্টোবর 2026, 12:49 দুপুর
•
7 বার পঠিত
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শুক্রবার দেশটির পবিত্র মক্কা নগরী অবস্থিত মক্কা প্রদেশে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে। একই দিনে জেদ্দা শহরের জন্যও সতর্কতা জারি করা হয়। তবে এ বিষয়ে কোনো কারণ জানানো হয়নি।
রিয়াদ থেকে এএফপি এ খবর জানায়।
ইয়েমেনে পুনরায় শুরু হওয়া গৃহযুদ্ধের অংশ হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বারবার হামলার শিকার হয়েছে উপসাগরীয় দেশ সৌদি আরব।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বাসিন্দাদের ‘নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার’ নির্দেশ দিয়েছে।
#আন্তর্জাতিক
#বাসস