শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মহানবী (সাঃ) কে অবমাননা, দোষীদের গ্রেপ্তারের দাবি মমতার

মোহাম্মদ খাইরুল আমিন 09 জুন 2022, 07:50 বিকাল 721 বার পঠিত
মহানবী (সাঃ) কে অবমাননা, দোষীদের গ্রেপ্তারের দাবি মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নুপুর শর্মা ও নাভিন জিন্দালের করা ধর্মীয় কুটক্তিকে ধিক্কার জানিয়েছেন। তিনি মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় একটু দেরিতে হলেও চলমান বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি তার কথাগুলো বলেছেন টুইটারে। টানা তিনটি টুইটে তিনি লিখেছেন, ‘‘বিজেপির ধ্বংসাত্মক কয়েক জন নেতার করা জঘন্য এবং নৃশংস ঘৃণাভাষণকে ধিক্কার। এতে শুধু যে হিংসা ছড়ায় তা-ই নয়, আমাদের দেশের বৈচিত্রময় সংস্কৃতিও ক্ষুণ্ণ হয়। আমি অভিযুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেপ্তার চাই।’’

ভারতীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন সংবাদ বিতর্কে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। দলটির দিল্লির মিডিয়া বিভাগের প্রধান নাভিন জিন্দাল টুইট করে নুপুর শর্মার সঙ্গে যোগ দেন। বিশেষ করে নুপুর শর্মার মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। বিজেপি রোববার এই দুজনকে যথাক্রমে বরখাস্ত ও বহিষ্কার করে। 

এই ইস্যুতে গোটা আরব বিশ্বে ভারত খুব চাপে আছে। তাদের হাই কমিশনারদের ডেকে ডেকে নিয়ে গিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন দেশ, মহানবী (সাঃ) কে অবমাননার জন্য ভারতকে ক্ষমা চাইতে বলেছে।