শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

মেসির অভিষেক ম্যাচের টিকিট শেষ একদিন আগেই

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 21 জুলাই 2023, 02:08 দুপুর 452 বার পঠিত
মেসির অভিষেক ম্যাচের টিকিট শেষ একদিন আগেই

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় লিগস কাপে ক্রস আসুলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ইন্টার মায়ামি। ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায়।

মায়ামির জার্সিতে সেই ম্যাচ দিয়েই অভিষেক হতে যাচ্ছে লিওনেল মেসির। এমনিতেই মেসির  আগমনে কাঁপছে পুরো মায়ামি শহর। ডিআরভি পিএনকে স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল তাকে বরণ করে নিতে। এবার একই চিত্র দেখা যাবে মেসির অভিষেক ম্যাচেও। কেননা একদিন আগেই বিক্রি হয়ে গেছে ২১ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের সকল টিকিট।

এই ম্যাচ দেখার জন্য দর্শকদের এতোই আগ্রহ যে, মেসির সতীর্থও পর্যন্ত নিজের পরিবারের জন্য পাচ্ছিলেন না টিকিট। তবে সেই সতীর্থকে নিজে টিকিট জোগাড় করে দেন লিওনেল মেসি।  

ঘটনাটি সম্পর্কে মায়ামির ডিফেন্ডার ডেয়ান্ড্রে ইয়েডলিন বলেন, ‘রবিবার কাম্পানা টিকেট খুঁজছিল এবং সে গ্রুপ চ্যাটে জানতে চায়, কারো কাছে আছে কি না। তখন আমিও জানতাম না, মেসি এই গ্রুপে আছে। কিন্তু সে (মেসি) হঠাৎই বলে ওঠে, তোমার কয়টা টিকিট দরকার?’

‘তখন আমি তার কথায় অবাক হয়ে যাই, নিশ্চয় বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। তখন পর্যন্ত হয়তো তারা একে অপরকে ৩ দিনের মতো জানতো। কিন্তু এই উদারতা দেখানোটাই বড় উদাহরণ, সে আসলে কেমন মানুষ। ’

মূলত লিগস কাপ নতুন এক টুর্নামেন্ট এবং এতে অংশ নেবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মোট ৪৭ ক্লাব। যা ২১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে। এর মধ্যে থেকে টুর্নামেন্টের সেরা ৩ দল জায়গা করে নেবে ২০২৪ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে।  

এদিকে, মেসির সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা মায়ামিতে যোগ দিয়েছেন। যদিও ক্রুস আসুলের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি তাকে।