শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাইক্রোবাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১, আহত ৮

অনলাইন নিউজ পোর্টাল 21 এপ্রিল 2021, 08:23 সকাল 831 বার পঠিত
মাইক্রোবাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১, আহত ৮

নীলফামারীর ডোমারে ধানকাটা শ্রমিক বহনকারী মাইক্রোবাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে রবিউল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার  রাতে জয়পুরহাট হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন। নিহত রবিউল শ্রমিক নীলফামারীর ডোমার উপজেলার মীরজাগঞ্জ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
ধানকাটা শ্রমিকরা দুপুরে ডোমার থেকে একটি মাইক্রোবাসে করে নওগাঁর আত্রাইয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। এসময় হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় একটি বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই রবিউল মারা যান। আহতদের ফায়ার ব্রিগেড ও স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেছেন।