লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 অক্টোবর 2026, 08:11 সকাল
•
4 বার পঠিত
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রোল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাত দেড়টার দিকে বোমাটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনার পর আখড়া বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা এটি রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, রাত আড়াইটার দিকে ডিএমপির এসআরইউ ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম এসে সেটি নিষ্ক্রিয় করেছে।