করোনায় আক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
অনলাইন নিউজ পোর্টাল
•
17 ডিসেম্বর 2020, 04:55 দুপুর
•
239 বার পঠিত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সরকারি অফিস থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তার করোনা আক্রান্তের খবর প্রকাশ করা হয়। এখন তিনি আইসোলেশনে আছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেওয়ায় ৪২ বছর বয়সী এ প্রেসিডেন্ট কোভিড-১৯ পরীক্ষা করান এবং ফলাফল পজিটিভ আসে। ফলে সাতদিনের জন্য ম্যাক্রোঁ আইসোলেশনে থাকবেন বলে এক বিবৃতিতে জানায় ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস।
ফরাসি প্রেসিডেন্টের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ম্যাক্রোঁর করোনায় আক্রান্তের প্রমাণ মিলেছে। এখন তিনি সাতদিনের আইসোলেশনে আছেন। আপাতত দূর থেকেই তিনি তার জরুরি কাজগুলো সম্পাদনা করবেন।