শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কলাপাড়ায় মাস্ক না পরায় ১৬ জনকে অর্থদন্ড

অনলাইন নিউজ পোর্টাল 30 জুন 2021, 08:25 সকাল 224 বার পঠিত
কলাপাড়ায় মাস্ক না পরায় ১৬ জনকে অর্থদন্ড

পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক না পড়ায় ১৬ পথচারীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়। গতকাল দুপুরে পৌরশহরের নতুন বাজার এবং সদর রোড এলাকায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল।
অর্থদন্ডপ্রাপ্ত ১৬ জন পথচারীকে মাস্ক না পড়ার কারণে জনপ্রতি ৫০ টাকা করে এবং এক মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় সতর্কতামূলক প্রচার ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়া এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল বলেন, মাস্ক ব্যাবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে ১৬ জনকে ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।