শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জনকন্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ আর নেই

অনলাইন নিউজ পোর্টাল 22 মার্চ 2021, 09:30 সকাল 698 বার পঠিত
জনকন্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ আর নেই

জনকন্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 আতিক উল্লাহ খান মাসুদের শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক। 

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আতিক উল্লাহ খান মাসুদ। তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হসপিটালে নেওয়া হয়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার।