শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় সিরিয়ার আলেপ্পো বিমানবন্দর ফের অচল

মোহাম্মদ খাইরুল আমিন 15 অক্টোবর 2023, 03:23 দুপুর 283 বার পঠিত
ইসরায়েলের হামলায় সিরিয়ার আলেপ্পো বিমানবন্দর ফের অচল

গতকাল শনিবার রাতে সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। যার ফলে আন্তর্জাতিক এই বিমানবন্দরটির নিয়মিত কার্যক্রম ফের বন্ধ হয়ে গেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি শত্রুরা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আকাশ হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আপাতত এর কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাত শুরু হয়। এরপর এই নিয়ে দ্বিতীয়বার ইসরায়েলের আকাশ হামলার শিকার হলো আলেপ্পো বিমানবন্দর। গত বৃহস্পতিবার ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক এবং উত্তরের নগরী আলেপ্পোর বিমানবন্দরে হামলা চালায়। তখন বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সবকিছু ঠিকঠাক করে শনিবারই আলেপ্পো বিমানবন্দরের কার্যক্রম ফের স্বাভাবিক হয়েছিল। দামেস্ক বিমানবন্দর এখনো অচল। 

হামলার কথা অবশ্য আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেনি।