শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২১০

মোহাম্মদ খাইরুল আমিন • 16 অক্টোবর 2026, 11:11 দুপুর • 4 বার পঠিত
হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২১০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২১০ জন।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৬৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ ১১ হাজার ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ৯৭২ জন।

গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮৭ হাজার ৬১৫ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮০ হাজার দুই জন।গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।