মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 16 আগস্ট 2026, 11:43 দুপুর • 65 বার পঠিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১০১টি শিশু।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৪২ হাজার ৭৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন, গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৮৮০ জন।

গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৪ হাজার ৪৫৭ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৯৩৯ জন।গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮০৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।