শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাদির দাফন শেষে স্লোগানে উত্তাল শাহবাগ

মোহাম্মদ খাইরুল আমিন 20 ডিসেম্বর 2025, 06:40 বিকাল 150 বার পঠিত
হাদির দাফন শেষে স্লোগানে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় দিয়ে শাহবাগে জড়ো হয়েছেন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকাল ৪টা থেকে তারা সেখানে জড়ো হতে থাকেন। হাদি হত্যার প্রতিবাদে ও দায়ীদের গ্রেপ্তার-বিচারের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

তাদের একের পর এক স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো শাহবাগ এলাকা।

শাহবাগের কিছুটা দূরে নিউ এলিফ্যান্ট রোড থেকেও মিছিল নিয়ে শাহবাগের দিকে যেতে দেখা গেছে অনেনকে।

শাহবাগর জমায়েত থেকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘হাদির স্বরণে ভয় করি না মরণে’ ‘তাকবিরের স্বরণে, ভয় করি না মরণে’- এমন নানা স্লোগান দিতে দেখা যায়।