বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 23 সেপ্টেম্বর 2026, 12:53 দুপুর • 12 বার পঠিত
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তাদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশায় থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও অন্তত তিনজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।